নিউজ প্রবাসী ডেক্স :
ইতালিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টিলম্যান ফের্টিটার বিলাসবহুল প্রমোদতরী ‘বোর্ডওয়াক’ ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। চলতি গ্রীষ্মে ইতালিজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কূটনৈতিক অনুষ্ঠান ও সংবর্ধনা এই প্রমোদতরীতেই আয়োজন করা হচ্ছে।
১১৭ মিটার দীর্ঘ এবং প্রায় ৪৫ কোটি ডলার মূল্যের এই প্রমোদতরীর মালিক টেক্সাসের ব্যবসায়ী টিলম্যান ফের্টিটা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইতালিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।
আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রমোদতরীটি ইতালির বিভিন্ন উপকূলীয় এলাকায় সফর করছে। সেখানে রাজনীতিক, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একাধিক কূটনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের সময় ব্যক্তিগত সম্পদ ও প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠতা কূটনীতিতে আগের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে। তবে সমালোচকদের দাবি, কূটনৈতিক অভিজ্ঞতার পরিবর্তে বিত্তের প্রদর্শন আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের জন্ম দিচ্ছে।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফের্টিটার ভূমিকার প্রশংসা করলেও বিরোধী নেতারা অর্থনৈতিক সংকটের সময় এমন বিলাসী কূটনৈতিক আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts