নিজস্ব প্রতিবেদক, যশোর:
আসন্ন ২০২৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ৩ নম্বর ইছালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, তরুণ সমাজসেবক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিবন্ধিত আয়কর আইনজীবী মো. জুয়েল মুন্সী (এলএলবি, জাবি) হুদা রাজাপুর গ্রামের যুব ও তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় এলাকার যুবসমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত তরুণদের উদ্দেশে জুয়েল মুন্সী বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি তরুণদের মাদকাসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, “যুবসমাজের স্থান মাদকের আড্ডায় নয়, পড়ার টেবিলে ও খেলার মাঠে। নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইছালী ইউনিয়নকে একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
মতবিনিময় সভায় স্থানীয় যুবক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত তরুণরা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts