নিউজ প্রবাসী ডেক্স :
রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁ ও নাটোরের ১৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন রয়েছেন।
রোববার স্থানীয় সময় দুপুরে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছেন। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং নিহতদের পরিবারকে সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।