নিউজ প্রবাসী ডেক্স :
ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, গত কয়েক দশকে ইরান যে ক্ষতি করেছে, তার জন্য দেশটির কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে। এই ক্ষতিপূরণের আওতায় ওই অঞ্চলে নিহত বেসামরিক বিক্ষোভকারী এবং মার্কিন সেনাদের বিষয়ও থাকবে বলে জানান তিনি।
এর আগে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইরান ক্ষতিপূরণ এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। তেহরানের এই অবস্থানের প্রতিক্রিয়াতেই পাল্টা দাবি তুললেন ট্রাম্প।
ইরানের দাবিগুলো গত জুনে স্বাক্ষরিত একটি প্রাথমিক শান্তি চুক্তির শর্তের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে পরে ওই সমঝোতা ভেস্তে যায়।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু এবং দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ আরও কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুদ্ধ শুরুর পর ট্রাম্প কখনও ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন, আবার কখনও শান্তি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন। তার এমন পরস্পরবিরোধী অবস্থানকে ঘিরেও তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts