নিউজ কপি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি, সি-ট্রাকসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে আটকা পড়েছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
ফেরি মহানন্দার ব্যবস্থাপক মো. ফয়সাল জানান, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সতর্ক সংকেত তুলে নেওয়া হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এদিকে ফেরি বন্ধ থাকায় চেয়ারম্যান ঘাটে হাতিয়াগামী পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরাও ঘাটে আটকা পড়েছেন। পর্যাপ্ত আবাসিক হোটেল ও শৌচাগার না থাকায় তাদের দুর্ভোগ বেড়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মাইজদীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।