নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর ডেমরার সারুলিয়ায় কালো টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে পশ্চিম নিঝুমবাগ তালেব আলী মসজিদের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। পরে একটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে, অন্যটিও নিষ্ক্রিয় করার কাজ চলছে।
পুলিশ জানায়, যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলার একটি মামলার আসামি ধরতে অভিযান চালানোর সময় এসব বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তঘবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।