নিউজ প্রবাসী ডেক্স :
চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন হাওলাদারকে দলের সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দলীয় গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, এসব কারণে গত ১৬ আগস্ট তাকে তাৎক্ষণিকভাবে দলীয় সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
তবে বহিষ্কারের বিষয়ে শাহাদাত হোসেন হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts