নিউজ প্রবাসী ডেক্স :
ভোরে মৃদু ভূকম্পনে কেঁপে উঠেছে ঢাকা ও আশপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে।
এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত নভেম্বরে নরসিংদীর মাধবদী, পলাশ ও ঘোড়াশালসহ বিভিন্ন এলাকায় একাধিক ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। ওই সময় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তিন জেলায় ১০ জনের মৃত্যু ও ছয় শতাধিক মানুষ আহত হন।
বিশেষজ্ঞরা বলছেন, বারবার ছোট ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত না হয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানো জরুরি।