নিউজ প্রবাসী ডেক্স :
হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তবে প্রশাসনের অনুমতি না থাকায় মিছিলের আয়োজন করতে নিষেধ করা হয়েছিল।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে বিশৃঙ্খলার আশঙ্কায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
এর আগে একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকেও আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts