নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’
পোস্টে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি শাবনূর। তবে একই সময়ে সালমান শাহর মৃত্যু মামলায় নতুন করে আলোচনা এবং খল অভিনেতা ডনের গ্রেপ্তারের ঘটনা সামনে আসায় অনেকেই পোস্টটিকে ওই মামলার সঙ্গে মিলিয়ে দেখছেন।
সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন ধরেই রহস্যের অবসান ও প্রকৃত সত্য প্রকাশের দাবি জানিয়ে আসছেন তাঁর পরিবার ও ভক্তরা। সম্প্রতি মামলায় ডন গ্রেপ্তার হওয়ার পর তাঁর পুরোনো জবানবন্দি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সালমান শাহ ও শাবনূর নব্বইয়ের দশকে ঢালিউডের জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। দুজন একসঙ্গে একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। সালমান শাহর মৃত্যুর পর বিভিন্ন সময়ে শাবনূরকে ঘিরে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও তিনি সেসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।
তবে এবারের পোস্টে শাবনূর কোনো ব্যাখ্যা না দেওয়ায় এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পোস্টটি সালমান শাহ মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত—এমন কোনো বক্তব্য শাবনূর দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts