নিউজ প্রবাসী ডেক্স :

: বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন—ইউজিসি। দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাষা শিক্ষা কেন্দ্র চালুর পরিকল্পনা করা হয়েছে।
২০২৭ সালের জানুয়ারির মধ্যে এসব কেন্দ্র চালুর লক্ষ্য নির্ধারণ করেছে ইউজিসি। আরবি, চীনা, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, স্প্যানিশ ও ইতালীয়—এই আট ভাষা কর্মসূচিতে রাখার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিকভাবে আরবি, জাপানি, কোরীয়, চীনা ও ইতালীয় ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে।
ইউজিসি বলছে, শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারে তাদের আরও প্রতিযোগিতামূলক করে তুলতেই এ উদ্যোগ। কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাষা চালু হবে, তা নির্ধারণ করা হবে স্থানীয় চাহিদা, জনবল ও অবকাঠামোগত সক্ষমতা বিবেচনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts