নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকায় নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজধানীর সড়কে চলাচলের সময় বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটিকে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার পিংক বাসটি সড়কে চলাচল শুরুর কিছুক্ষণের মধ্যেই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ট্রাফিক পুলিশ এবং আইনগত ব্যবস্থা হিসেবে বলাকা বাসটিকে জরিমানা করা হয়।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এ উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts