নিউজ প্রবাসী ডেক্স :
ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর কনিকা মণ্ডল নামে এক নারীর পেটে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কনিকার বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বজনদের অভিযোগ, গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় কনিকার পেটে গজ রেখেই সেলাই করে দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
কনিকার স্বামী অশান্ত মণ্ডল ঘটনার জন্য চিকিৎসক লক্ষ্মী রানি দত্তকে দায়ী করেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চিকিৎসকের শাস্তি এবং সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে কনিকার মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts