নিউজ প্রবাসী ডেক্স :
অধিকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ই-ওয়ান এলাকায় ১ হাজার ২০০টির বেশি আবাসন ইউনিট নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে।
ইসরায়েলের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো প্রকল্পটিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানিয়েছে।
পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় বসতি নির্মাণ হলে ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এর বিরোধীরা। এতে পূর্ব জেরুজালেমসহ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে।
ইসরায়েলের গৃহায়ন মন্ত্রণালয় বুধবার ১ হাজার ২৩৪টি আবাসন ইউনিটের দরপত্র প্রকাশ করে। আগামী ১৯ অক্টোবর দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
এদিকে জাতিসংঘের মহাসচিবসহ বিভিন্ন পক্ষও ই-ওয়ান প্রকল্পকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।
১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েল প্রায় ১৬০টি বসতি গড়ে তুলেছে। এসব বসতিতে প্রায় ৭ লাখ ইহুদি বসবাস করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts