নিউজ প্রবাসী ডেক্স :
কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলমিুজ্জামান সাজুর মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ দেশে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা স্থলবন্দরের অফিসার ইনচার্জ সজিব বালা।
নিহত সাজু সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের ইউনুস আলী সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা ছিলেন।
স্বজনরা জানান, চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলেন সাজু। চিকিৎসা শেষে দেশে ফেরার পথে কলকাতায় একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। সেখানেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতের দিকে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। এ ঘটনায় বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়।
সাজুর মরদেহ সাতক্ষীরার কালীগঞ্জের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে তার দাফনের প্রস্তুতি চলছে।
এদিকে একই ঘটনায় নিহত সাতক্ষীরার আরেক বাসিন্দা রেবতী সরকারের মরদেহ ভারতে সৎকারের বিষয়ে পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts