নিউজ প্রবাসী ডেক্স :
চাকরির কথা বলে রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া ৩০ বাংলাদেশির একজন রাজন হোসেন অবশেষে দেশে ফিরছেন।
শুক্রবার রাতে মস্কো থেকে তাকে বিমানে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
রাজন ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
ফেসবুকে যুদ্ধের ছবি ও ভিডিও প্রকাশ করতেন রাজন। যুদ্ধে অংশ নিয়ে তিনি আহতও হন এবং দীর্ঘদিন ধরে দেশে ফেরার চেষ্টা করছিলেন।
গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৩০ বাংলাদেশি কর্মী রাশিয়ায় যান। চাকরির প্রতিশ্রুতি দিয়ে পাঠানোর পর তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ ওঠে।
এরই মধ্যে তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতারণার অভিযোগে ওই তিন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts