নিজস্ব প্রতিবেদক, যশোর
রবিবার দিনব্যাপী যশোরের  হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজে রোভার স্কাউট ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে রোভার স্কাউট সদস্যদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান, হাইকিং, ড্রিলসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন স্কাউট সদস্যরা। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সদস্যদের সচেতন করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন রোভার স্কাউটের জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ, স্কাউট ইউনিটের সভাপতি ও হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, কলেজ সম্পাদক হাবিবুর রহমান লেন্টু, স্কাউট নেতা সোহেল রানা,  শিপ্রা দেবনাথসহ স্কাউটের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও সদস্যরা।
ক্যাম্পে বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। সামাজিক ও পরিবেশগত বিভিন্ন কর্মকাণ্ডে স্কাউট সদস্যদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts