নিউজ প্রবাসী ডেক্স :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৬টার দিকে মাহাডাঙ্গা এলাকায় মরদেহটি পাওয়া যায়।
পুলিশের ধারণা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২২ বছর।
চাঁপাইনবাবগঞ্জ সদর জিআরপি ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts