নিউজ প্রবাসী ডেক্স :
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার পাঠানো অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তীর্ণ হয়েছে।
চীনা দূতাবাসের প্রকাশিত বিবৃতিতে শির বরাতে বলা হয়, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে একে অপরকে সহযোগিতার পাশাপাশি দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথও অনুসন্ধান করছে।
শি জিনপিং বলেন, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ত্বরান্বিত করতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের জনগণের জন্য আরও বাস্তব সুফল নিশ্চিত করার প্রত্যয় জানান তিনি।
শুক্রবার শপথ নিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts