বিল্লাল হুসাইন,ঝিকরগাছা ( যশোর)
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের ১৪ বছর বয়সী কিশোর হাসানুর রহমান নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হাসানুর রহমান ওই গ্রামের রফিকুল ইসলাম ও মিনা বেগমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, কাউকে কিছু না জানিয়ে হাসানুর বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
বাড়ি থেকে বের হওয়ার সময় হাসানুরের পরনে ছিল গাঢ় নীল রঙের পাঞ্জাবি ও হালকা নীল রঙের প্যান্ট।
কোনো সহৃদয় ব্যক্তি হাসানুর রহমানের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৮৪৩২০০৬৯ অথবা ০১৭৪৬১৩১০৬৮ নম্বরে যোগাযোগ করে পরিবারকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।