নিউজ প্রবাসী ডেক্স :
নেপালের হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন রয়েছেন অন্তত ৯৭৭ জন। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।
নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যার প্রবল স্রোতে রাসুয়াসহ কয়েকটি জেলার জনপদ, সড়ক, সেতু ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে হাজারো সেনা ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং হেলিকপ্টারে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে নতুন করে বন্যার আশঙ্কায় কিছু এলাকায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হয়েছে। মরদেহ শনাক্ত ও সংরক্ষণও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেপাল সরকারসহ ভারত ও যুক্তরাষ্ট্র ত্রাণ ও আর্থিক সহায়তা পাঠিয়েছ