নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা, ১৭ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম।
বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। রাষ্ট্রপতিও তাঁর অভিনন্দনের জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় দুজনের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় হয়।
পরে দেশের সমসাময়িক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts