নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।
খাইবার পাখতুনখাওয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, একটি গাড়ি নিয়ে এক আত্মঘাতী হামলাকারী পুলিশ লাইনের গেটে ধাক্কা দেয়। পরে কয়েকজন হামলাকারী পুলিশ কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনায় প্রবেশের চেষ্টা করে। তাদের প্রতিহত করতে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়।
বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারে সহযোগিতা করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর সাতজন সন্ত্রাসী পুলিশ লাইনে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ লাইনের একটি মসজিদে বিস্ফোরণের কথা জানানো হলেও পরে আইজি জুলফিকার হামিদ জানান, বিশেষ শাখার ভবনের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে থাকা বিস্ফোরক বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়।
পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।
ঘটনার পর খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts