নিউজ প্রবাসী ডেক্স :
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার ইউনাইটেড নেশনস প্লাজায় তুর্কি হাউসে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি জানান, তুরস্ক বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগের বিষয় আলোচনায় আসে।
এ ছাড়া মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সমন্বিতভাবে কাজ করা এবং মানবিক বিষয়, বিশেষ করে রোহিঙ্গা সংকট নিয়ে দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
হুমায়ুন কবির বলেন, দুই নেতার মধ্যে বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts