নিউজ প্রবাসী ডেক্স :

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শেষ হওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হামের সংক্রমণ আশানুরূপভাবে কমেনি। সরকারের পক্ষ থেকে শতভাগের বেশি টিকা কাভারেজের দাবি করা হলেও বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে টিকাদানের আওতায় ঘাটতি এবং কার্যকর রোগ ব্যবস্থাপনার অভাবের কারণেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। যদিও স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, জুন মাস থেকে সংক্রমণ ও মৃত্যুর হার ধীরে ধীরে কমতে শুরু করেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা গ্রহণের চার সপ্তাহ পর শিশুদের শরীরে প্রয়োজনীয় রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার কথা। সেই সময় অতিক্রম করার পরও সংক্রমণ উল্লেখযোগ্যভাবে না কমায় টিকা কাভারেজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা বলছেন, আক্রান্ত শিশুদের বয়সভিত্তিক ও এলাকাভিত্তিক বিস্তারিত তথ্যের অভাব পরিস্থিতি মূল্যায়ন ও নিয়ন্ত্রণকে কঠিন করে তুলছে।
বিশেষজ্ঞরা আরও মনে করেন, হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় একটি জাতীয় নির্দেশিকা বা গাইডলাইন এখনো অনুমোদন না হওয়ায় দেশের বিভিন্ন হাসপাতালে সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। এর ফলে মৃত্যুহারও কাঙ্ক্ষিত মাত্রায় কমানো সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম মোকাবিলায় জাতীয় গাইডলাইন তৈরির কাজ শেষ হয়েছে এবং দ্রুত তা অনুমোদনের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts