নিউজ প্রবাসী ডেক্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগো শহরের একটি মসজিদে বন্দুক হামলার ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নিরাপত্তারক্ষী ও দুই সন্দেহভাজন কিশোর রয়েছে। স্থানীয় সময় সোমবার ইসলামিক সেন্টার অব সান ডিয়াগোতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন দুই কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিজেদের গুলিতেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে এফবিআই ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। হামলার সময় মসজিদ প্রাঙ্গণের দিবা বিদ্যালয়ে অনেক শিশু উপস্থিত থাকলেও তারা সবাই নিরাপদ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts