নিউজ প্রবাসী ডেক্স:
অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ বা APK ইনস্টলের ক্ষেত্রে নতুন নিরাপত্তা ব্যবস্থা আনছে গুগল। ‘অ্যাডভান্সড ফ্লো’ নামের এই প্রক্রিয়ায় অজানা বা যাচাই না করা ডেভেলপারের অ্যাপ ইনস্টলের আগে ব্যবহারকারীকে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।
নতুন ব্যবস্থায় প্রথমে ডেভেলপার মোড চালু করতে হবে। এরপর ব্যবহারকারী নিজে সিদ্ধান্তটি নিচ্ছেন কি না, সেটি নিশ্চিত করা হবে। ফোন রিস্টার্ট ও পুনরায় যাচাইয়ের পর থাকবে ২৪ ঘণ্টার ‘কুলিং-অফ’ সময়।
এই সময় পার হলে বায়োমেট্রিক বা PIN দিয়ে আবার অনুমোদন দিতে হবে। এরপরই যাচাই না করা ডেভেলপারের অ্যাপ ইনস্টলের সুযোগ পাওয়া যাবে।
গুগলের লক্ষ্য, প্রতারকদের প্ররোচনায় ব্যবহারকারীরা যেন তাড়াহুড়ো করে ক্ষতিকর অ্যাপ ইনস্টল না করেন। আগস্ট থেকে আপডেটের মাধ্যমে নতুন নিয়ম চালু হওয়ার কথা রয়েছে।