নিউজ প্রবাসী ডেক্স :
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্পের সামরিক পদক্ষেপের অভিযোগ; সেনেটে প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় বিলের অগ্রযাত্রা থেমে গেল।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা (এনডিএএ) বিলের অগ্রগতি আটকে দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।
মঙ্গলবার মার্কিন সিনেটে বিলটির পক্ষে ৫০ এবং বিপক্ষে ৪৬ ভোট পড়লেও পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় বিলটি পাসের প্রক্রিয়ায় বাধার মুখে পড়ে।
ডেমোক্র্যাটদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন বা পর্যাপ্ত পরামর্শ ছাড়াই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্ত করেছেন। ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, যুদ্ধ শুরুর আগে প্রশাসনের কোনো সুস্পষ্ট কৌশল বা সেখান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা ছিল না।
অন্যদিকে রিপাবলিকানদের দাবি, বিলটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার, সেনাদের বেতন বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিপাবলিকান নেতা জন থুন অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছেন ডেমোক্র্যাটরা।
ডেমোক্র্যাটদের আরেকটি আপত্তি হলো, সাধারণ মানুষের সামাজিক খাতে ব্যয় কমিয়ে সামরিক ব্যয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের মতে, এত বড় প্রতিরক্ষা বাজেট অনুমোদিত হলে তা ইরান যুদ্ধে কংগ্রেসের সমর্থন হিসেবে বিবেচিত হতে পারে।
তবে বিলটি পুরোপুরি বাতিল হয়নি। প্রতিনিধি পরিষদ ও সিনেটে চূড়ান্ত অনুমোদনের পর বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। বর্তমানে বিলটি পাসের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts