নিউজ প্রবাসী ডেক্স :
ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবার দুই দেশের মধ্যে সংলাপ শুরু হবে। তবে কোথায় বৈঠক হবে বা কারা এতে অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ তৈরি হওয়ায় পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার দাবি, সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থার সমাধান সম্ভব হতে পারে।
তবে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান।
উল্লেখ্য, চলমান উত্তেজনার কারণে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts