নিউজ প্রবাসী ডেক্স :

শেখ হাসিনার দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণের আহ্বান তসলিমা
নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।
প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে এক অনুষ্ঠানে তসলিমা বলেন, শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে তা গণতান্ত্রিক ছিল না। তার মতে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতিতে অংশ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, অনেক মানুষ মতপ্রকাশের স্বাধীনতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এ সময় তিনি ধর্মীয় উগ্রবাদ ও মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন।
কলকাতায় ফিরে নিরাপত্তা নিশ্চিত করায় পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তসলিমা নাসরিন। একই অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে বক্তব্য দিতে বাধার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, মতের অমিল থাকলেও সবার কথা বলার অধিকার থাকা উচিত।
এছাড়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তসলিমা বলেন, সংখ্যালঘুদের পক্ষে কথা বলার কারণে অনেকেই নানা ধরনের চাপের মুখে পড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts