নিউজ প্রবাসী ডেক্স :
ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের পরিমাণ ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সংঘাতের পেছনে ৪ হাজার ৩৬০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত জ্বালানি ব্যয় হিসেবে আরও ১৫০ কোটি ডলার যোগ হয়েছে।
সেন্ট্রাল কমান্ডের নতুন হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে ব্যবহৃত গোলাবারুদ ও অস্ত্রের মজুত পুনর্গঠনে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৮১০ কোটি ডলার। সামরিক অভিযানের অতিরিক্ত ব্যয় হিসেবে প্রায় ১ হাজার ১২০ কোটি এবং ক্ষতিগ্রস্ত বা হারানো সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে প্রায় ৪৩০ কোটি ডলার ধরা হয়েছে।
এর আগে জুলাইয়ে পেন্টাগনের হিসাব ছিল প্রায় ৩ হাজার ৭৫০ কোটি ডলার। আর কংগ্রেশনাল বাজেট অফিস (CBO) জানিয়েছিল, ১ আগস্ট পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছিল প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। সংস্থাটি জানিয়েছে, সংঘাতের তীব্রতার ওপর নির্ভর করে এরপরও প্রতি মাসে আরও ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে।
তবে ৪ হাজার ৫১০ কোটি ডলারের এই অঙ্ককে যুদ্ধের চূড়ান্ত ব্যয় হিসেবে দেখা হচ্ছে না। পেন্টাগনের হিসাবে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনা মেরামতের খরচ এতে অন্তর্ভুক্ত হয়নি। একইভাবে যুদ্ধের বিভিন্ন পরোক্ষ আর্থিক প্রভাবও এই হিসাবের বাইরে রয়েছে।
ফলে সংঘাত যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের পরিমাণ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট হিসাবগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts