
নিউজ প্রবাসী ডেক্স :
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে প্রাণ হারানো ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ১০ জনের পরিচয় মিলেছে। তাদের মধ্যে সাতজনই রাজেন্দ্রবাটি গ্রামের বাসিন্দা। কোরবানির ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হওয়ায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতরা নোয়াখালীর বেগমগঞ্জে হকারি করে জীবিকা নির্বাহ করতেন। অতিরিক্ত বাসভাড়া এড়াতে পণ্যবাহী ট্রাকে যাত্রা করেছিলেন তারা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।