
নিউজ প্রবাসী ডেক্স :
আগামী পাঁচ বছরে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দা।
এডিবি জানায়, ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এ সহায়তা দেওয়া হবে। সফরকালে চারটি প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও সই হয়েছে। পাশাপাশি বৈশ্বিক সংঘাতজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি।