নিউজ প্রবাসী ডেক্স :
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করার প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলো।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, এবারও তিন ধাপে অনলাইনে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপের আবেদন চলবে ১ অক্টোবর পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষ করে ১২ নভেম্বর থেকে একাদশের ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে।
তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভর্তি নীতিমালা জারি হলে চূড়ান্ত সূচি জানা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল এবং শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে ভর্তির জন্য প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে প্রায় ২৫ লাখ আসন রয়েছে। ফলে এবার প্রায় সাড়ে ৭ লাখ আসন খালি থাকতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts