নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সরকার ও দলীয় পর্যায়ে শুরু হয়েছে নতুন করে পদ বণ্টনের আলোচনা।
দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে আগামী ২০ আগস্টের নির্বাচনে ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। রাষ্ট্রপতি হলে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ ছাড়তে হবে তাকে।
ফলে ফখরুলের শূন্য পদে কে আসবেন, তা নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। মহাসচিব পদে রুহুল কবির রিজভীর নাম বেশি আলোচনায় রয়েছে। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদের নামও আলোচনায় এসেছে।
এর পাশাপাশি সরকারের ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। অন্তত সাত থেকে আটটি মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর বলে জানিয়েছেন সরকারের একজন মন্ত্রী। এসব দপ্তরে দায়িত্ব পুনর্বিন্যাসের পাশাপাশি নতুন মুখও যুক্ত হতে পারেন।
কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পরিবর্তন, দায়িত্ব কমানো কিংবা কাউকে বাদ দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। তবে কবে নাগাদ এই পরিবর্তন হবে, তা এখনও নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts