নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুল তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির। তিনি জানান, গ্রেপ্তার ফরিদুল তালুকদারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডিবি সূত্রে জানা গেছে, ফরিদুল তালুকদার বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক। এর আগে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সঙ্গে ফরিদুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছে ডিবি।
ফরিদুল তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার হাটশশীগঞ্জ এলাকায়। তবে তিনি বর্তমানে ঢাকার কাফরুলের এসপি পাড়ার একটি বাসায় বসবাস করছিলেন।
ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।