ষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার গভীর রাতে নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এই পুলিশ কর্মকর্তা। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার ব্যক্তিগত ও সরকারি কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে মাঠে নামার বিষয়ে আলোচনা ছিল। সেখানে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে নামার প্রসঙ্গও উঠে আসে। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মামলার তদন্তভার পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটের কাছে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts