- নিউজ প্রবাসী ডেক্স :
টানা ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে বান্দরবানের লামা ও কক্সবাজারের চকরিয়ায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে পৃথক দুটি ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে দুটি পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক পাহাড় ধসে আরও দুইজন নিহত হন।
স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। নিহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।