নিউজ প্রবাসী ডেক্স :
সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতির সময় ভিভিআইপি লাউঞ্জে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাল্টা আমন্ত্রণ জানিয়ে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আহ্বান জানান।
আলোচনায় বাংলাদেশ-ভুটানের ঐতিহাসিক সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
ভুটানের রাজা তার ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্পের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি আগ্রহ প্রকাশ করে আঞ্চলিক উন্নয়নে ভুটানের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।
এর আগে ভুটানের রাজা দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। পরে সকাল সাড়ে ৬টার দিকে বিশেষ বিমানটি ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts