নিউজ প্রবাসী ডেক্স :

অপরিকল্পিতভাবে চিকিৎসা সরঞ্জাম কেনা, জনবল সংকট ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের অপচয় হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো ছাড়াই খুলনা ও ফরিদপুরের জন্য প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে দুটি রেডিওথেরাপি মেশিন কেনা হয়েছিল। কিন্তু রেডিয়েশন বাংকার নির্মাণ না হওয়ায় যন্ত্র দুটি এখনো ব্যবহার করা সম্ভব হয়নি।
মন্ত্রী জানান, বিভিন্ন হাসপাতালে এক্স-রে মেশিন ও আধুনিক ল্যাব সরঞ্জাম পাঠানো হলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, এমনকি কিছু সরঞ্জাম শেষ পর্যন্ত ভাঙারির দোকানেও চলে যাচ্ছে।
তিনি বলেন, দীর্ঘদিনের নিয়োগ সংকট, দুর্নীতি এবং অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে স্বাস্থ্যখাতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়োগের ক্ষেত্রে নানা জটিলতায় অনেক পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
সংসদে আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ অনুযায়ী দেশে প্রায় ১৬ দশমিক ৮ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। তবে আক্রান্তদের ৯২ শতাংশেরও বেশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছেন না।
তিনি আরও জানান, দেশে প্রতি এক লাখ মানুষের বিপরীতে মানসিক স্বাস্থ্যসেবার জনবল রয়েছে মাত্র ১ দশমিক ১৭ জন। সরকারি খাতে নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা প্রায় ৩৫০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts