যশোর প্রতিনিধি:

পর্তুগালের রাজধানী লিসবনে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মো. জিহাদ হোসেন (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লিসবনের মাতৃম মনিজ এলাকার নিজ ঘরে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয় বলে স্বজন ও প্রবাসী কমিউনিটি সূত্রে জানা গেছে।
মরহুম জিহাদ হোসেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের সন্তান। তিনি ইছালী ইউনিয়নের ব্যবসায়ী ও বিএনপি নেতা রেজাউল হকের ছেলে এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলাকার জনপ্রিয় ব্যক্তি জুলফিকার আলীর নাতি।
জিহাদ দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মাত্র ২৫ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটি এবং যশোরের ইছালী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
স্থানীয় প্রবাসীরা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জিহাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
স্বজন ও এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts