নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের স্বাধীনতা দিবসের এক দিন আগে রাজধানী নয়াদিল্লির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির তালিকায় রয়েছে দিল্লি হাই কোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক সরকারি কার্যালয়।
‘খালিস্তান’ নামে পাঠানো একটি ইমেইলে শনিবার দিল্লি হাই কোর্টে দুপুর ২টা ১১ মিনিটে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এর এক ঘণ্টা পর বিভিন্ন জেলা আদালতেও হামলার কথা বলা হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরের টার্মিনাল-৩, দিল্লি মেট্রো এবং আমবালাগামী ট্রেনেও হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির খবর পাওয়ার পর সংশ্লিষ্ট স্থানগুলোতে দমকল বাহিনী পাঠানো হয়।
তবে প্রাথমিক তল্লাশিতে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। হুমকির উৎস ও সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।