নিউজ প্রবাসী ডেক্স :
বন্যার কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার সম্পন্ন হওয়ায় রোববার থেকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস রোববার সকাল ১১টা ৫৪ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে। পরে দুপুর সোয়া ২টার দিকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং দুপুর ২টা ২০ মিনিটে ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা–শমসেরপাড়া অংশ অতিক্রম করে, যেখানে গত কয়েক দিন রেললাইন পানির নিচে ছিল।
এদিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেসও দুপুর ১টার দিকে জানআলী হাট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের কাজ শেষ হওয়ায় আপাতত এই রুটে ট্রেন চলাচলে আর কোনো বাধা নেই। তবে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটক ও সাধারণ যাত্রীদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts