নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বিরোধে জড়াবেন না বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই।
দলের মুখপাত্র ও ইমরানের ঘনিষ্ঠ সহযোগী জুলফিকার বুখারি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দেশের স্বার্থে ইমরান নিজের কষ্ট ও ক্ষোভ নিয়ন্ত্রণ করবেন।
তার এমন বক্তব্যকে পিটিআই ও সামরিক বাহিনীর দীর্ঘদিনের বৈরিতা কমানোর ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা হয়। ২০২৩ সালে গ্রেপ্তারের পর তার সমর্থকদের সঙ্গে সামরিক বাহিনীর ব্যাপক সংঘাত হয়। এরপর পিটিআইয়ের ওপর কঠোর দমন-পীড়ন চালায় কর্তৃপক্ষ।
এরই মধ্যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট চিকিৎসার জন্য ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাকে হাসপাতালে নেওয়া হয়নি।