নিউজ প্রবাসী ডেক্স :
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ। সাত মণ ওজনের মাছটি চট্টগ্রাম বিভাগের হাতিয়ার চেয়ারম্যান ঘাটের একটি আড়তে ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বুধবার দুপুরে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী বিষু বেপারী। তিনি মাছটি ঢাকা অথবা চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
আড়তদার আকবর হোসেন জানান, মঙ্গলবার ভাসানচরের কাছাকাছি মেঘনা নদীতে জেলেদের পাতা ‘চরঘেরা’ জালে মাছটি আটকা পড়ে। পরে বুধবার দুপুরে মাছটি চেয়ারম্যান ঘাটের আড়তে তোলা হলে নিলামে সর্বোচ্চ দরদ দিয়ে বিষু বেপারী এটি কিনে নেন।
এদিকে মাছটি বিক্রির খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে মৎস্য বিভাগ। হাতিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান জানান, মৎস্য আইনে শাপলা পাতা মাছ ধরা সরাসরি নিষিদ্ধ না হলেও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী এটি সংরক্ষিত প্রাণী। এ ধরনের প্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ।
চেয়ারম্যান ঘাটে মাছটি বিক্রির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts