নিউজ প্রবাসী ডেক্স:
রাইট অফ ওয়ে (Right of Way) সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের ডানপালা কাটার কাজের জন্য আগামীকাল ০২ নভেম্বর ২০২৬, সোমবার হাশিমপুর এলাকায় দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পিবিএস-১)-এর আওতাধীন হাশিমপুর অভিযোগ কেন্দ্র এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাশিমপুর অভিযোগ কেন্দ্রের আওতাভুক্ত ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর, জলকর ও কামারগন্যা এলাকায় আগামীকাল সকাল ৮:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য হাশিমপুর অভিযোগ কেন্দ্র ও পিবিএস-১ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।