নিউজ প্রবাসী ডেক্স :

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে।
রোববার বাদ আসর সংসদ ভবনের টানেলে তার জানাজা অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে টানেলেই জানাজার আয়োজন করা হয়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়াত নেতার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
পরে দোয়া ও মোনাজাত শেষে সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জমির উদ্দিন সরকার পাঁচবারের সংসদ সদস্য, অষ্টম জাতীয় সংসদের স্পিকার এবং ২০০২ সালে কয়েক মাসের জন্য বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts