নিউজ প্রবাসী ডেক্স :

তিন বছর পর অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী রোববার। দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন।
গত ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর সরকার পুনরায় এ পরীক্ষা চালু করে।
এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।
মেধাবৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।
উল্লেখ্য, ফল প্রকাশের আগেই ঢাকা বিভাগের কয়েকটি জেলার ফল অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts