নিউজ প্রবাসী ডেক্স :
মাধ্যমে অংশ নেওয়া স্কুলগুলো এখন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে তথ্য আদান-প্রদানে আরও বেশি সুযোগ পাবে।
ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা গত বছর এ কর্মসূচি চালু করে। তখন অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষার্থীরা প্ল্যাটফর্মে বুলিং বা হয়রানির শিকার হলে তাদের করা অভিযোগকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছিল। স্কুলগুলোর রিপোর্ট মডারেশন কিউতে এগিয়ে রাখা এবং ৪৮ ঘণ্টার মধ্যে সেগুলোর বিষয়ে জবাব দেওয়ার ব্যবস্থাও করা হয়।
নতুন সুবিধায় অংশীদার স্কুলগুলো বিভিন্ন ক্লাব ও দল তৈরি করতে পারবে। এসব ক্লাব স্কুলের তথ্য, কার্যক্রম ও আসন্ন অনুষ্ঠান সম্পর্কে যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করবে। ক্লাব ও স্কুল কর্মসূচির প্রশাসকেরা ইনস্টাগ্রাম স্টোরিজ ও নোটস প্রকাশ করতে পারবেন।
উদাহরণ হিসেবে, কোনো স্কুলের বাস্কেটবল দলের প্রশাসক স্টোরিতে খেলোয়াড় বাছাই বা ট্রায়ালের ঘোষণা দিতে পারবেন।
এ ছাড়া স্কুল কর্তৃপক্ষ ব্রডকাস্ট চ্যানেল চালু করতে পারবে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক ও অভিভাবকদের কাছেও গুরুত্বপূর্ণ ঘোষণা ও বিভিন্ন আপডেট পৌঁছে দেওয়া যাবে।
ইনস্টাগ্রামের নতুন ব্যবস্থায় স্কুলগুলোর জন্য তৈরি বিশেষ স্টোরিজ ও নোটস কেবল যাচাইকৃত শিক্ষার্থীরা দেখতে পারবেন। শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের জন্য মেটা তৃতীয় পক্ষের সেবা ‘ইউনিডেইজ’-এর সঙ্গে কাজ করছে। স্কুল কমিউনিটিতে যুক্ত হওয়ার আগে এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা হবে।
যাচাইকৃত শিক্ষার্থীরা স্কুল ডিরেক্টরিতে তাদের ভেরিফাইড সহপাঠীদের তালিকাও দেখতে পারবেন। পাশাপাশি নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্কুল ব্যানার যুক্ত করার সুবিধা থাকবে। এই ব্যানার কেবল অন্য শিক্ষার্থী এবং যেসব কিশোর অনুসরণ করে ও তাদের অনুসরণ করে, তাদের কাছে দৃশ্যমান হবে।
ইনস্টাগ্রাম জানিয়েছে, নতুন ফিচারগুলো মঙ্গলবার থেকে কার্যকর করা হচ্ছে।