নিউজ প্রবাসী ডেস্ক

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ এবং সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার ঘটনায় নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৬৬ সেন্টে দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুতে এ তেলের দাম ৯০ ডলারের নিচে নেমে এলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেল ব্যারেলপ্রতি প্রায় ৮৪ ডলারে লেনদেন হয়েছে। গত দুই কার্যদিবসে এ তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি এবং তেল অবকাঠামোয় হামলার ঘটনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। এতে তেলের দামেও অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts